Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি অনুষ্ঠিত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
মে ৩০, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর হাতিয়ায় দোয়া মাহফিল ও মেজবানি আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ মে) বাদ জোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের নিজ ইউনিয়ন সোয়ানাদিয়া এলাকায় তার বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, সংগঠনের দুর্দিনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যাতে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়। তিনি আরও বলেন, দলের শীর্ষ নেতৃত্ব সারাদেশের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং নেতাকর্মীদের দোয়া ও সমর্থন অব্যাহত থাকলে ভবিষ্যতে হাতিয়া বিএনপির দায়িত্ব পালনের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় দুই হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।