Nabadhara
ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ গঠনে গুরুত্ব দিতে হবে— শিক্ষামন্ত্রী

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
মে ৩০, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক, মানবিক ও মূল্যবোধ গঠনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

শনিবার (৩০ মে) দুপুরে চাঁদপুর-১ (কচুয়া) আসনের অন্তর্গত খাজুরিয়া-লক্ষীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা যদি শ্রেণিকক্ষে নিজেদের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীর প্রতি যত্নশীল হন এবং সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব পালন করেন, তাহলে পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করবে না। তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে এবং অভিভাবকরাও তাদের সন্তানদের শিক্ষার জন্য অনেক ত্যাগ স্বীকার করছেন। তাই কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শুধু ব্যক্তি বা পরিবারের জন্য নয়, বরং জাতির জন্যও দুঃখজনক।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠদান নয়, তাদের মনোযোগ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের দিকেও বিশেষ নজর দিতে হবে। একজন শিক্ষকই একটি প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আলহাজ শাহ আলম বিএসসি, বিএড-এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক মো. জহিরুল হকের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আইসিটি বিভাগের ডেপুটি সেক্রেটারি (উপসচিব) মো. মাহবুব আলম। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন বিএসসি, বিএড, উপজেলা বিএনপির সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম, গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।