দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। নবাগত ইউএনওকে স্বাগত জানাতে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুমকিতে যোগদানের আগে তিনি দৌলতখান উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করে তিনি সুনাম অর্জন করেন।
দায়িত্বভার গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, “সরকারি সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”
নবাগত ইউএনওর যোগদানে দুমকি উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

