Nabadhara
ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা হলে প্রয়োজনে আবার গণঅভ্যুত্থান হবে — প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

নোয়াখালী প্রতিনিধি
জুন ৩, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার কোনো চেষ্টা হলে প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান গড়ে তোলা হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

বুধবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নান্দিয়াপাড়ায় অবস্থিত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন জাদুঘরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বা ইতিহাস বিকৃত করার চেষ্টা করে, তারা স্বাধীনতার চেতনাবিরোধী শক্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অপপ্রচার চালিয়ে তারা কখনো সফল হতে পারবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। একটি মহল পরিকল্পিতভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দাবি করেন, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, “যারা ১৯৭১-এর ইতিহাস মুছে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জেলা প্রশাসক শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।

এ ছাড়া সোনাইমুড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।