Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
জুন ৪, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

টাঙ্গাইলে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ১০ জন ও আহত ৫ জনের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরার পথে গত ২৫ মে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার ৯ জন এবং নিয়ামতপুর উপজেলার ১ জনসহ মোট ১০ জন নিহত হন। এ ঘটনায় আরও ৫ জন আহত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মো. আব্দুর রাকিব এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি মো. নাসির উদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন এবং যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নিহত ১০ জনের প্রত্যেক পরিবারের হাতে ১০ হাজার টাকা এবং আহত ৫ জনের প্রত্যেক পরিবারের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান। তারা বলেন, মানবিক সহায়তার পাশাপাশি এসব পরিবারের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।