Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে গাছ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 
জুন ৪, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের মধুখালী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পশ্চিম আড়পাড়া গ্রামের বাসিন্দা মো. দোবির হোসেন শেখের মেয়ে ও দুই সন্তানের জননী রুনা বেগম বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এ সময় বাড়ির একটি আমগাছে আম পাড়ার জন্য উঠলে অসাবধানতাবশত একটি ডাল ভেঙে যায়। এতে তিনি গাছের নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. কবির সরদার জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রুনা বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।