Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষ ‘পায়রা’-য় আলোচনা সভায় মিলিত হয়।

কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উন্নয়ন সংস্থা কারিতাস, আভাস, একশনএইড, গুডনেইবারস, ফ্রেন্ডশীপ, ওয়ার্ল্ড কনসার্ন ও জাগোনারীর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী। এতে বক্তব্য দেন উন্নয়নকর্মী কেএম সাইদুর রহমান, আভাসের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম, জেমস রাজিব বিশ্বাস এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজুসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। বৈশ্বিক উষ্ণায়ন ও তাপমাত্রা বৃদ্ধির ঝুঁকি কমাতে ব্যাপক বৃক্ষরোপণ, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।

অনুষ্ঠানে কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়নকর্মী এবং পরিবেশবাদীরা অংশগ্রহণ করেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।