Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি 
জুন ৫, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোয়ারাব জোমাদ্দার (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী এলাকার ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোয়ারাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ির অদূরে মাঠে চরে থাকা নিজের গরু আনতে যান ছোয়ারাব জোমাদ্দার। ডা. রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে পৌঁছানোর পর হঠাৎ একটি বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায় জানান, বজ্রপাতে আহত অবস্থায় ছোয়ারাব জোমাদ্দারকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত হেনেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “বজ্রপাতে মৃত্যুর বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরিবার থেকে কোনো অভিযোগ বা আবেদন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।