Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজী পৌরসভার বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন

ফেনী প্রতিনিধি
জুন ৫, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী পৌরসভার বর্জ্য মতিগঞ্জ ইউনিয়নের একটি এলাকায় ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৫ জুন) দুপুরে সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের ছাদেকের টেক এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে সোনাগাজী পৌর প্রশাসন মতিগঞ্জ ইউনিয়নের সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের পাশের একটি স্থানে পৌরসভার বর্জ্য ফেলছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, কদমতলা নূরীয়া মাদরাসার মুহতামিম মাওলানা রহমত উল্লাহ, স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন রায়হান, ব্যবসায়ী সানা উল্যাহ, এমএইচ মাহফুজ ও এহতেশামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, বর্জ্যের দুর্গন্ধ ও দূষণের কারণে স্থানীয়দের মধ্যে চর্মরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দেখা দিচ্ছে। তারা অবিলম্বে ওই স্থানে বর্জ্য ফেলা বন্ধ করে পরিবেশবান্ধব ব্যবস্থাপনার দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট স্থানে পৌরসভার বর্জ্য ফেলা বন্ধ করার দাবি জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।