Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়ির নূরপুর বোয়ালী গ্রামে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, মিলন একাদশের জয়

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
জুন ৫, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়ি উপজেলার নূরপুর বোয়ালী গ্রামের উত্তরপাড়া খেলার মাঠে শুক্রবার (৫ জুন) বিকেলে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২) মো. কায়সার রহমান সেকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলমগীর হোসেন তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, নূরপুর বোয়ালী গ্রামের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. কুসুম উদ্দিন মিয়া, যুবদল সদস্য মো. মিজানুর রহমান জনি, মো. ওয়াসিম মিয়া, মোহাম্মদ রতন মিয়া, মো. হাবুল মিয়া, কাকন মিয়া, মো. রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, মো. সাইকুল ইসলাম, মো. একলাছ মিয়া, মো. দীন ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রায় পাঁচ শতাধিক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

টুর্নামেন্টে নূরপুর বোয়ালী গ্রামের উত্তরপাড়ার তরুণ একাদশ এবং মিলন একাদশ অংশগ্রহণ করে। তরুণ একাদশের অধিনায়ক ছিলেন মো. শফিকুল ইসলাম এবং মিলন একাদশের অধিনায়ক ছিলেন মো. আলম মিয়া।

খেলার প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও জিয়াখড়া গ্রামের বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান (রলিন) চৌধুরী। সহকারী রেফারি ছিলেন মো. মাসুদ রায়হান জাফরান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোমেন মিয়া ও মো. রাজ্জাক মিয়া।

বিরতিসহ ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মিলন একাদশ ২-১ গোলে তরুণ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে সভাপতি মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, “খেলায় জয়-পরাজয় থাকবেই। বিজয়ী দলকে অভিনন্দন জানাই এবং পরাজিত দলকেও তাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

পরে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।