কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বুরগী গ্রামে সামাজিক সংগঠন “বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘ”-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ৪ জুন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সাইদ আফ্রিদি ও তামজিদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে গাজী আহসান হাবিবকে সভাপতি এবং রাসেদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউছার গাজী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, কোষাধ্যক্ষ নুরুল আমিন, যুগ্ম কোষাধ্যক্ষ মো. মহিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফয়সাল গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজির মাহমুদ এবং দপ্তর সম্পাদক মেহেদী হাসান।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে ইতিবাচক ও কল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘ কাজ করে যাচ্ছে। মানবসেবা, সামাজিক সম্প্রীতি, সততা ও ন্যায়পরায়ণতার আদর্শকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নবনির্বাচিত সভাপতি গাজী আহসান হাবিব ও সাধারণ সম্পাদক রাসেদ হোসেন বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে বুরগী যুব ক্রীড়া ও সমাজসেবা সংঘ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও ব্যাপক পরিসরে কাজ করতে চাই। এ জন্য এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”

