Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুন ৮, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় রিয়াজ উদ্দিন (৭৫) ও শাহেদ (২৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে সখীপুর-কীর্তনখোলা সড়কের মিলপাড় এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন (৭৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, গত শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সখীপুরের জেলখানা মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন উপজেলার প্রতিমাবংকী গ্রামের শাহেদ (২৪)। দুর্ঘটনার পর তাকে রাজধানীর উত্তরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর রবিবার ভোরে তিনি মারা যান।

নিহত শাহেদ প্রতিমাবংকী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ছয় মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। তার বাবা রফিকুল ইসলামও সৌদি আরব প্রবাসী এবং প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন। দুর্ঘটনার দিন শাহেদ শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

পৃথক এ দুই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালনা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।