Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ দেবাশীষ গাইন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার লখাইডাঙ্গা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দেবাশীষ গাইন ওই গ্রামের মৃত সুশান্ত গাইনের ছেলে।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেবাশীষকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। পরে তাঁকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।