Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

Link Copied!

অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 

ফুটবল বিশ্বকাপের আবহ শুরু হওয়ার আগেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। এরই অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে আর্জেন্টিনা সমর্থকরা আয়োজন করেছেন ব্যতিক্রমধর্মী এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা।

সোমবার বিকেল ৫টায় পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রায় ছিল প্রায় ১০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং ২০ ফুট লম্বা লিওনেল মেসির প্রতিকৃতি।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা খেলার মাঠে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা ও মেসির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাদের উচ্ছ্বাসে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।

শোভাযাত্রার আগে হেলিপ্যাড মাঠে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী হাজারো আর্জেন্টিনা সমর্থক ও ফুটবলপ্রেমীর সমাগম ঘটে। মাঠটি যেন আর্জেন্টিনা ভক্তদের এক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ এবং বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

স্থানীয়দের মতে, বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক সমর্থকের অংশগ্রহণ কলাপাড়ায় আর্জেন্টিনা দলের জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।