Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য আয়োজিত অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন।

এর আগে গত ৭ জুন সকাল ১০টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে জেলার ৩২টি ইউনিয়নে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ মঈনুল হোসেন।

তিন দিনের এই প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন ও মো. তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইমরান শাহরিয়ার, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুপিল কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন এবং জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা মো. জাহিদুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।