ফেনী প্রতিনিধি
সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমাকে সভাপতি এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
গত ৮ জুন সোমবার জাতীয় ক্রীড়া সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ক্রীড়াবিদ মোহাম্মদ তারেক আজিজ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

