আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও শফিকুল ইসলাম টিটু।
এছাড়া উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, পলাশ হালদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, আত্মহত্যা রোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে ইউএনও লিখন বনিক সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সমস্যা মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

