Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ২৬ হাজার টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ মো. শরিফুল শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৬ হাজার ৪০০ টাকা।

শনিবার (১৩ জুন) ভোর ৬টার দিকে আলফাডাঙ্গা থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে র‍্যাব-১০ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুল শেখকে হাতেনাতে আটক করা হয়। তিনি কৃষ্ণপুর এলাকার মৃত বদিয়ার শেখের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল নিজেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে আলফাডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।