Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ১ হাজার ৭০০ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

কালকিনি-ডাসার প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি-ডাসার প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের আওতায় আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ মিটার অবৈধ জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) উপজেলার দৌলতখা ইউনিয়নের সিডিখান এলাকার মিয়ার হাট থেকে জালিয়ার হাট পর্যন্ত নদীর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা তাঁকে সহযোগিতা করেন।

মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। উদ্ধার করা জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।