Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

দেশব্যাপী ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে জেলা পরিষদের উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে ইটাখোলা-পুটিয়া বাজার সড়কের মোল্লাকান্দা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেব রাশেদ, হিসাবরক্ষক রোমান মিয়াসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমে জেলাজুড়ে মোট তিন হাজার ফলজ ও বনজ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।