Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। “প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও ১৮০ দিনের কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনসহ অনেকে।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তারা উল্লেখ করেন।

আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।