Nabadhara
ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুন ১৫, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর সাদিয়া (২৫) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত সাদিয়া উপজেলার বিতারা ইউনিয়নের খলাগাঁও গ্রামের শহীদ উল্লাহর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল (১৪ জুন) রবিবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে সাদিয়া বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরিবারের দাবি, রাত প্রায় ১১টার দিকে সাদিয়ার ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটি কল আসে। কলদাতা জানান, তিনি কীটনাশক সেবন করেছেন এবং মারা গেছেন। একই সঙ্গে জানানো হয়, তার মরদেহ খলাগাঁও গ্রামের খোরশেদ ভূঁইয়ার দোকানের সামনে রাখা আছে।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে সাদিয়ার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি কচুয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলামের নির্দেশে সেকেন্ড অফিসার নাজমুল ইসলাম ও এসআই মৃদুল বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রাত প্রায় ১২টার দিকে মরদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

এদিকে নিহতের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।