Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ, আটক ২

ফেনী প্রতিনিধি 
জুন ২০, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পাচারের সময় ১১৭ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পরশুরাম মডেল থানা পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকাল ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম-ফেনী সড়কের সমিতি রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা পাঁচ কার্টনের মধ্যে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ৮৭ দশমিক ৭৫ লিটার।

আটক ব্যক্তিরা হলেন— অ্যাম্বুলেন্স চালক জসিম উদ্দিন (৫১), তিনি পশ্চিম সাহেবনগর চৌধুরী বাড়ি এলাকার আশরাফ আলীর ছেলে এবং মিনহাজুর রহমান অমি (২১), তিনি পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা। জব্দকৃত অ্যাম্বুলেন্সসহ মোট মালামালের মূল্য প্রায় ১২ লাখ ৪৩ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “অ্যাম্বুলেন্সের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল। অভিযান চালিয়ে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রো-ছ-৭১-৩৮৮ নম্বরের অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।