Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নড়াইল 
জুন ২৪, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অনুষ্ঠিত একটি সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) শহরের আদালত সড়কে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমান, আল আমিনসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন। সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা বলেন, “গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করেন। তাদের ওপর হামলা মানে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

মানববন্ধনে জেলার কর্মরত সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নিয়ে সাংবাদিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।