Nabadhara
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন

একো মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

একো মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন হয়েছে। সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে এ উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী হৃদয়ানন্দ মহারাজ। উদ্বোধনী দিনে শিশু-কিশোরদের পরিবেশনায় দেবীর আগমনী সংগীত পরিবেশিত হয়। শনিবার ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। পরে মাতৃসংগীত, নৃত্য ও বিভিন্ন ধর্মীয় আয়োজনে মুখর হয়ে ওঠে আশ্রম প্রাঙ্গণ।

সনাতনী ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার চন্দ্রের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ তালুকদার শুভ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক চন্দন কুমার রায় এবং সনাতনী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানস কান্তি তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তরা।

উৎসবের সমাপনী দিনে স্বামী হৃদয়ানন্দ মহারাজ বলেন, মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। মহাশক্তির আরাধনার মধ্য দিয়ে মানুষের ভেতরের অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জাগরণ ঘটুক—এটাই মহালয়ার শিক্ষা।

আয়োজকেরা জানান, এ উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও দেবীর আগমনী আবহ ছড়িয়ে পড়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।