Nabadhara
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (১০ অক্টোবর) তালা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক অংশ নেন।

তালা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাহিদুর রহমানের সভাপতিত্বে এবং শিহাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইউসুফ ইছলাহী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ফরিদপুর শহর শাখার সভাপতি মুয়াজ বিল্লাহ, সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের হোসেন, সাবেক জেলা ছাত্রশিবির নেতা ও বর্তমানে সাতক্ষীরা জেলা জামায়াতের শহর শাখার সেক্রেটারি খোরশেদ আলম, জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীল জিএম নাহিদ হাসান এবং সদ্য সাবেক তালা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-জামালুল বান্না। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ ও সাবেক থানা ছাত্রশিবিরের সভাপতি আহমাদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ ইছলাহী বলেন, পরীক্ষার ফলাফলই জীবনের শেষ কথা নয়; এটি জীবনের একটি ধাপ মাত্র। এখন থেকেই প্রকৃত জীবন গড়ার প্রস্তুতি নিতে হবে। ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি জীবনের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে ভালো বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই জীবনের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে যেতে হবে। চেষ্টা অব্যাহত রাখলে একদিন আল্লাহ সফলতা দান করবেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ফুল ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।