Nabadhara
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, আটক নেই কেউ

নরসিংদী প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া, নিলক্ষা ও বাঁশগাড়ি চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১০ অক্টোবর) পরিচালিত এ অভিযানে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় কোনো মামলাও হয়নি।

অভিযানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, SRB ও ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন। নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল, সার্কেল এএসপি বায়েজিদ বিন মনসুর এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, নিলক্ষা চরাঞ্চলে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। চরমধুয়া সীমান্ত পয়েন্টে নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের স্থানেও অভিযান চালানো হয়। সেখানে মাটি কাটার কোনো যন্ত্রপাতি বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

এ ছাড়া চরমধুয়া ও বাঁশগাড়ি চরাঞ্চলে মাটি কাটার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে অধিকাংশ বাড়িঘর তালাবদ্ধ পাওয়া যায়।

সূত্র জানায়, অভিযানের সময় তিনটি চরাঞ্চলে নারী ও শিশু ছাড়া কোনো পুরুষের উপস্থিতি দেখা যায়নি। দোকানপাটও বন্ধ ছিল। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

অভিযানসংশ্লিষ্টরা জানান, অবৈধ বালু উত্তোলন ও চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনে গভীর রাতেও অভিযান চালানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।