Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা

Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বাগেরহাটের চিতলমারীতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিতলমারী উপজেলা মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খান, যুগ্ম আহ্বায়ক মো. শামীম শেখ, কৃষক দলের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রাজু খান, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. এলাহী মোল্লা, যুগ্ম আহ্বায়ক মো. আজমল হোসেন আজিম এবং চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে সচেতন থাকারও আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।