Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
জুন ২৪, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

আমতলীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৬ হাজার ৬৭০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ৩০ হাজার কেজি জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে গাছের চারা ও সার তুলে দেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস আলী, বন কর্মকর্তা মো. মনিরুল হক, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম এবং সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজসহ অন্যান্যরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল জানান, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার ৬৭০ জন কৃষকের মধ্যে নারিকেল, আম, জাম, লেবু, শরিফা, কাঁঠাল, অর্জুন, মেহগনি, রেইনট্রি ও বিভিন্ন ধরনের ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া গাছ রোপণের জন্য খুঁটি এবং ৩০ হাজার কেজি জৈব ও রাসায়নিক সারও প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কৃষকদের যথাযথ পরিচর্যায় এসব চারা ভবিষ্যতে অর্থনৈতিক ও পরিবেশগত সুফল বয়ে আনবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।