Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনি পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
জুন ২৪, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে মোট আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৪৭৯ টাকা।

বুধবার সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ উল আরেফিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সি।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারী, পৌরসভা বিএনপি নেতা কামাল বেপারী, পৌরসভার প্রকৌশলী মো. রাকিবুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম, কালকিনি থানার ওসি জহিরুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, হিসাবরক্ষণ কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, ইশ্রাফিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।