Nabadhara
ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে অবৈধ কারেন্ট জাল উদ্ধার, দুই ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
জুন ২৪, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রায় তিন লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে জেলা টাস্কফোর্স। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে জেলা টাস্কফোর্সের একটি দল ও কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে শহরের বড় মাছ বাজারে অভিযান চালানো হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে ৩৩ কেজি কারেন্ট জাল ও ১২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

পরে বেলা ১১টার দিকে ঝিনাইদহ জেলা টাস্কফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে ইয়ানুর রহমান ও আল আমিন নামের দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে পুলিশ, র‌্যাব ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।