Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ২৫, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলিসহ ফরিদ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে সন্দেহজনক গতিবিধির কারণে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেওয়ার পর পুলিশের কাছে সোপর্দ করে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কাবিল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফরিদ হোসেন একই ইউনিয়নের নদীরকুল মাঠপাড়া এলাকার মৃত বুড়ো মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাবিল মোড় এলাকায় ফরিদ হোসেনের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “একটি রিভলভার ও ৬ রাউন্ড গুলিসহ একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। গণপিটুনির কারণে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানায়, অস্ত্রটির বৈধতা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।