Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল কাদের (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চর গোলাপনগর গ্রামের খলিলুর রহমানের কাঁঠাল বাগানে অভিযান চালান। রাত সাড়ে ৮টার দিকে সেখান থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল কাদের ভেড়ামারা উপজেলার চর গোলাপনগর এলাকার মৃত আলমাস মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।