Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ঋণের চাপে চা দোকানির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ঋণের চাপ সইতে না পেরে পুলিন তালুকদার (৫০) নামে এক চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার ইছাকূরি-বাকাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিন ওই গ্রামের মৃত ওপেন্দ্রনাথ তালুকদারের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, তিন কন্যার বাবা পুলিন দীর্ঘ আট বছর মরিশাসে ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফিরে বাড়ির কাছেই একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। প্রবাসে থাকাকালে বিভিন্ন এনজিও ও স্থানীয় ব্যক্তির কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। গত কয়েকদিন ধরে স্থানীয় পাওনাদার ও এনজিওর কিস্তির টাকা পরিশোধের জন্য তিনি চাপের মধ্যে ছিলেন বলে স্বজনদের দাবি।

তাদের ভাষ্য, পাওনাদারদের চাপ সইতে না পেরে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের একটি বাগানে রশি দিয়ে গলায় ফাঁস দেন পুলিন। স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।