Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘দলীয় নেতাকর্মীদের এমন সুবিধা দেওয়া হবে না, যাতে সরকারের বদনাম হয়’— আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ১০, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলীয় নেতাকর্মীরা সুবিধা পেলেও এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা কিছু সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যা সরকারের বদনাম ডেকে আনে। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে সেটা তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু তার কারণে সরকারের ওপর যে কালিমা লেপন হবে, সেই দায় সরকার নেবে না।”

সভায় আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুল ইসলাম হিটু, শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।

পরে আইনমন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন।

বিকেলে তিনি শৈলকুপা উপজেলার ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া, গোবিন্দপুর ও সাধুহাটি বাজারে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।