Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছর পর নন্দনগাছী রেলস্টেশনে সংস্কারকাজের উদ্বোধন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনের সংস্কারকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের নানা সমস্যা ও যাত্রীদুর্ভোগ নিরসনে শুরু হওয়া এ সংস্কারকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টায় নন্দনগাছী রেলস্টেশন সংস্কার বাস্তবায়ন কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংস্কারকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, নন্দনগাছী রেলস্টেশন এ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে স্টেশনের বিভিন্ন সমস্যা ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা তুলে ধরে আসছিলেন। সংস্কারকাজ শেষ হলে যাত্রীসেবার মান উন্নত হওয়ার পাশাপাশি এলাকার মানুষের রেল যোগাযোগ আরও সহজ হবে।

তিনি আরও বলেন, নন্দনগাছী রেলস্টেশনের উন্নয়ন শুধু একটি স্টেশনের উন্নয়ন নয়; এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগ। রেলসেবাকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন এবং উপজেলা জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ।

এ সময় নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নিমপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান, নন্দনগাছী বাজার কমিটির সভাপতি আব্দুল খালেকসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নন্দনগাছী রেলস্টেশন দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল। সংস্কার হলে যাত্রীদের দুর্ভোগ কমার পাশাপাশি রেলসেবার মান বাড়বে এবং এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর গত ৫ অক্টোবর নন্দনগাছী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রথমবারের মতো একটি যাত্রীবাহী ট্রেন থামে। এর মধ্য দিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটে। এর দুই দিনের মাথায় স্টেশনটির সংস্কারকাজের উদ্বোধন হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।