Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

কচুয়া(বাগেরহাট)প্রতিনিধি 
অক্টোবর ৭, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া(বাগেরহাট)প্রতিনিধি 

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাটের কচুয়ায় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কচুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, জেলা বিএনপি নেতা এস্কান্দার আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাবেক যুগ্মসচিব স্বপন কুমার মন্ডল এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক এজিএম কার্তিক চন্দ্র হালদার।

এ ছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উজ্জ্বল কুমার দাস ও সদস্য সচিব পার্থ হালদার, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিরাময় ইন্দু হালদার ও সদস্য সচিব গৌতম রায় মনা এবং ব্যবসায়ী মুকেশ চন্দ্র বাওয়ালীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় কচুয়া উপজেলার ৪৪টি দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে নিজ নিজ উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পারেন, সে জন্য বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পাহারার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

একই সঙ্গে পূজাকে কেন্দ্র করে অপপ্রচার বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় পূজা কমিটিগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।