Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসায় ইউপি চেয়ারম্যান প্রার্থী তাবারক উল্লাহ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়নের নুরপুর পূর্বপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী একটি সড়ক নিজ অর্থায়নে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মো. তাবারক উল্লাহ।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী নুরপুর পূর্বপাড়ার ড. আনম এহছানুল হক মিলন কারিগরি দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে ইট, সুরকি ও সাদা বালু ফেলে চলাচলের উপযোগী করে তোলা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় ছিল। সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হতো। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বয়স্কদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও দীর্ঘদিন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এ অবস্থায় এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে স্থানীয়দের নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন তাবারক উল্লাহ।

স্থানীয় বাসিন্দারা জানান, নুরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, ড. আনম এহছানুল হক মিলন কারিগরি দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্ষাকালে হাঁটুসমান কাদা ও পানির কারণে নিয়মিত ভোগান্তিতে পড়ত। সড়কটি সংস্কার হওয়ায় এখন যাতায়াত অনেক সহজ হয়েছে।

ইউপি চেয়ারম্যান প্রার্থী তাবারক উল্লাহ বলেন, “প্রচার বা প্রশংসার জন্য নয়, মানুষের দুর্ভোগ দেখে বিবেকের তাড়নায় নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি সংস্কার করেছি। সমাজের সামর্থ্যবানদেরও মানুষের কল্যাণে এভাবে এগিয়ে আসা উচিত।

স্থানীয়রা সড়কটি স্থায়ীভাবে পাকা করার জন্য সরকারি বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এতে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।