Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে প্রতিবন্ধী পরিবারের ওপর হামলার অভিযোগ, বসতঘর-ঘেরে ভাঙচুর; থানায় মামলা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজার এলাকায় খাস জমিতে বসবাসকারী এক অসহায় পরিবারের ওপর হামলা, প্রতিবন্ধী সন্তানদের মারধর, বসতঘর ও মৎস্যঘেরে ভাঙচুর এবং অলঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। ঘটনার পর আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দেওয়া অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বড়দল বাজার এলাকার বাসিন্দা সেলিম গাজীর স্ত্রী জরিনা খাতুন অভিযোগ করেন, তিনি ও তাঁর পরিবার সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাস এবং কিছু জমিতে মৎস্যঘের পরিচালনা করে আসছেন। ওই জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন।

অভিযোগে বলা হয়, গত ১৩ জুলাই দুপুর দেড়টার দিকে অভিযুক্তরা দা, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। এ সময় জরিনা খাতুনের স্বামী বাড়িতে না থাকায় তিনি রাজি না হলে হামলাকারীরা তাঁর দুই শারীরিক প্রতিবন্ধী সন্তানকে মারধর করে আহত করে। একই সঙ্গে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, শ্লীলতাহানি এবং গলায় থাকা প্রায় এক ভরি ওজনের রুপার চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

এছাড়া হামলাকারীরা বসতঘর ও মৎস্যঘেরের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি এবং ৫ হাজার টাকা মূল্যের রুপার চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।