Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদা নিউ প্রেসক্লাবের আত্মপ্রকাশ: সভাপতি বাবু,সম্পাদক রাজু

খুলনা প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৬ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় সাংবাদিকদের নতুন সংগঠন ‘তেরখাদা নিউ প্রেসক্লাব’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে সংগঠনটির ১৭ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক সময়ের খবর-এর আবুল হোসেন মোল্লা (বাবু) সভাপতি এবং দৈনিক নাগরিক ভাবনা-এর মো. রাজু চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম (এমবিটিভি২৪.কম), শেখ মো. পলাশ (কবির) (দৈনিক বঙ্গবাণী) এবং তানিয়া ইয়াসমিন তমা (দৈনিক দৃষ্টিকোণ)।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভজিৎ বাগচী (সুহাত) (নড়াইলের কাগজ), কামাল খান (দৈনিক ভোরের আলো), মো. সুজাত বিশ্বাস (দৈনিক নতুন প্রভাত), মো. ফুরকান ফকির (দৈনিক সংবাদ কণিকা) এবং শিকদার হাসিবুর রহমান (দৈনিক আলোর বার্তা)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. পারভেজ মোল্যা (দৈনিক ঢাকা), বিথী বেগম (বাংলার চেতনা), লাভলী বেগম (দৈনিক নবজাগরণ), মো. সাবু মোল্যা (দৈনিক সন্ধ্যা বাণী), মো. ইমন হোসেন (নতুন সকাল.কম), তানিয়া খাতুন (ঢাকা প্রতিদিন) এবং মো. আব্দুল্লাহ (দৈনিক বাংলার বাণী)।

এছাড়া সংগঠনের কার্যক্রমে পরামর্শ ও দিকনির্দেশনা দিতে পাঁচ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন বিএনপি নেতা চৌধুরী কাওছার আলী, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, এফ এম হাবিবুর রহমান, মো. রবিউল হোসেন এবং সরদার আব্দুল মান্নান।

নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ় করা এবং তেরখাদার সাংবাদিক সমাজের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।