Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় গড়াই নদীতে ঝাঁপ দেওয়া কলেজছাত্রী ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের পর গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্রী শার্মিলা খাতুন (২৩) প্রায় তিন ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিলাপিতলা এলাকায় নদীর তীর থেকে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

উদ্ধার হওয়া শার্মিলা খাতুন কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী এবং কুষ্টিয়া সরকারি কলেজের বিএসসি (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালী শহরের যদুবয়রা গড়াই সেতু থেকে নদীতে ঝাঁপ দেন শার্মিলা। ভালো সাঁতার জানার কারণে নদীর স্রোতে প্রায় দেড় কিলোমিটার ভেসে গিয়ে তিনি নিজেই উপজেলার জিলাপিতলা এলাকায় নদীর তীরে উঠতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তবে চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “উদ্ধারের পর কলেজছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।