Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে শহরের মজমপুর গেটে জড়ো হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।

বিক্ষোভ চলাকালে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি হলো— শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা এবং গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা।

বিক্ষোভকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।