Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার খেওনা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে খেওনা মোড়ে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খেওনা গ্রামের মৃত দোলোয়ার সানার ছেলে লতিফুর রহমান একই গ্রামের কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-২৭২/২৬ নম্বর মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৩ মার্চ ২০২৬ অভিযুক্তরা তাঁর জমি দখল করে নেয়, ঘের থেকে প্রায় ১ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায় এবং প্রায় ৫০ হাজার টাকার গাছপালা কেটে ফেলে।

তবে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, মামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং এলাকার নিরীহ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।