Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সেচ পাম্পে সিসি ক্যামেরা স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ২

মেহেরপুর প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় সেচ পাম্পের (বোরিং) মোটরের ঘরে সিসি ক্যামেরা স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরাল হোসেন (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম ও কৃষক সাহারুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার ধর্মচাকী গ্রামের একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরাল হোসেন ধর্মচাকী পশ্চিমপাড়ার আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরাল হোসেন মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় পাশের একটি সেচ পাম্পের মালিক সাইফুল ইসলাম মোটরের ঘরে সিসি ক্যামেরা স্থাপনের কাজ করছিলেন। কাজে সহযোগিতার জন্য তিনি নুরাল হোসেন ও সাহারুল ইসলামকে ডাকেন। একপর্যায়ে অসাবধানতাবশত তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নুরাল হোসেন মারা যান এবং অপর দুইজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, নুরাল হোসেনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।