Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজদিখান বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

দণ্ডপ্রাপ্তরা হলেন আশিক মনি দাস (২২), পিতা- নীল রতন চন্দ্র দাস এবং রনি চন্দ্র মণ্ডল (৩৪), পিতা- মানিক চন্দ্র মণ্ডল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।