Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

সিরাজগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনসহ কমিটির সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর সিভিল জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী সুলতানা খাতুন।

মামলাটির বাদী সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আব্দুস সামাদ সায়েম। মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রেস ক্লাবের বহিষ্কৃত সদস্য শরিফুল ইসলাম ইন্না কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে আহ্বায়ক কমিটি গঠন করেন। পরে সেপ্টেম্বরে গঠিত ২১ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক হয়ে তিনি অনিয়মের মাধ্যমে ৭৮ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আইনজীবী আরও জানান, পরবর্তীতে কমিটি গঠনের লক্ষ্যে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর সাধারণ সভা আহ্বান করা হলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে সভাটি স্থগিত করা হয়।

এ পরিস্থিতিতে সংঘাত এড়াতে প্রেস ক্লাবের সদস্য আব্দুস সামাদ সায়েম আদালতে মামলা করেন। শুনানি শেষে আদালত প্রেস ক্লাবের নির্বাচনসহ কথিত অবৈধ কমিটির সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী।

সুলতানা খাতুন বলেন, ‘অনিয়ম ও অচলাবস্থার কারণে আমরা আদালতের শরণাপন্ন হয়েছিলাম। শুনানি শেষে বিচারক নির্বাচনসহ অবৈধ কমিটির সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। আদালতের আদেশের কপি এখনো হাতে পাইনি। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।’

এ বিষয়ে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, ‘আমি বিষয়টি সংবাদমাধ্যমে দেখেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ ব্যাপারে আইন মেনেই পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।