Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে পৈতৃক জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে পৈতৃক ও রেকর্ডীয় জমি জোরপূর্বক দখল, অবৈধভাবে টিনের শেড নির্মাণ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (৭ অক্টোবর) পলাশ উপজেলার কাজীরচর মৌজায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য শেখ মহিউদ্দিন আহমেদ এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, কাজীরচর মৌজার আরএস ৫৫৯ নম্বর খতিয়ানভুক্ত জমি তাদের পৈতৃক সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন।

শেখ মহিউদ্দিনের অভিযোগ, ওমর ফারুক, মোশাররফ ও আলী আকবরসহ কয়েকজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমিতে অনধিকার প্রবেশ করে টিনের শেড নির্মাণ করে দখলের চেষ্টা করছেন। এতে বাধা দিলে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন। জমি দখলমুক্ত করা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোশাররফের ছেলে মিঠু। তিনি বলেন, ‘এটি আমাদের ক্রয়কৃত সম্পত্তি। আমরা অনেক বছর ধরে জমিটি ভোগদখল করে আসছি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।