Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি 
জুলাই ১৭, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের কচুয়া ও মোড়েলগঞ্জ উপজেলায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সৃজিত বিভিন্ন বাগান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় তিনি বাগেরহাট সামাজিক বন বিভাগের আওতাধীন বিভিন্ন বনায়ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি গাছের পরিচর্যা, সামাজিক বনায়নের অগ্রগতি এবং বন সংরক্ষণে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি টেকসই পরিবেশ নিশ্চিত করতে সামাজিক বনায়ন কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, সামাজিক বন বিভাগ, বাগেরহাটের অধীনে কচুয়া উপজেলার রাধাবল্লভ ইউনিয়নের নিমাই সেবাশ্রম থেকে বাধাল বাজার পর্যন্ত প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার এলাকায় স্ট্রিপ বাগান বাস্তবায়ন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের এ প্রকল্পে প্রায় ৩০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেহগনি, কড়ই, শিলকড়ই, বাবলা, গামার, জারুল, জলপাই, আমড়া, কাঁঠাল, নিম, আমলকী, বহেরা, হরীতকীসহ বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ।

এ ছাড়া প্রতিমন্ত্রী কচুয়া উপজেলার মালিপটন এলাকার বিষখালী নদীর চরাঞ্চলের বাগানসহ বিভিন্ন ইউনিয়নের উপকূলীয় ব্লক ও স্ট্রিপ বাগান পরিদর্শন করেন। তিনি বাগানের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “সরকারের সবুজ বিপ্লবের অংশীদার হিসেবে স্থানীয় জনগণকে আরও বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। সামাজিক বনায়ন পরিবেশ রক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপবন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) শাহিন কবির, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বন বিভাগের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

বন বিভাগ জানায়, ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় কচুয়া ও মোড়েলগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকায় প্রায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে গড়ে তোলা এসব সামাজিক বনায়ন প্রকল্পের মেয়াদ শেষে কাঠ ও অন্যান্য সম্পদ বিক্রির লভ্যাংশের একটি বড় অংশ উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।