Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কর্মক্ষম জাতি গঠনে বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজ প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “২০২৮ সালের মধ্যে দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী কর্মক্ষম মধ্যবয়সী হবে। এই বিশাল জনশক্তিকে কাজে লাগাতে এখন থেকেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা উচ্চশিক্ষা নিতে আগ্রহী। তাই শিক্ষা খাতকে একটি শক্তিশালী শিল্প (এডুকেশন ইন্ডাস্ট্রি) হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থী সংকটের কারণে অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ বা একীভূত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে তরুণ জনগোষ্ঠী বাড়ছে, যা দেশের জন্য একটি বড় সম্ভাবনা।

ড. মিলন বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি ‘এডুকেশনাল হাব’ হিসেবে গড়ে তোলা, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসবে। আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। সমালোচনা বা ট্রল আমাদের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না।”

শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার অব্যাহত থাকবে। সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষা, প্রশ্নপত্র ও শিক্ষা ব্যবস্থাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বানও জানান তিনি।

এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে তা সম্ভব হয়নি। প্রশ্ন প্রণয়ন ও মডারেশন প্রক্রিয়া আরও শক্তিশালী করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, “বাংলাদেশে ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে, যাতে বিদেশে থাকা দক্ষ শিক্ষক ও গবেষকরা দেশে এসে শিক্ষা কার্যক্রমে অবদান রাখতে পারেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, কমিশনের সদস্য, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।