Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন এমপি বুলবুল

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসেবা সহজ করতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের হাতে এসব কিট তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর সিদ্দিক, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মুখলেছুর রহমান, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, সদর আমির হাফেজ আব্দুল আলীমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কিট প্রদানকালে এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, সদর হাসপাতালে দক্ষ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে। জনবল সংকটের কারণে অনেক মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি হাসপাতালে পর্যাপ্ত শয্যারও সংকট রয়েছে।

তিনি বলেন, শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।

হাসপাতালের এসব সমস্যা সমাধানে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, উন্নতমানের শয্যা এবং আধুনিক চিকিৎসাসামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

নুরুল ইসলাম বুলবুল বলেন, এসব বিষয়ে সংসদে বিল উত্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি উদ্যোগ নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।